মাওলানা আব্দুল হালিম

 ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে

প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬ ০৩:৪৭:৫০

 ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে

প্রজন্ম ডেস্ক:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতে ইসলামীর পক্ষে। তিনি বলেন, মানুষ মুখে যা-ই বলুক না কেন, মনে মনে তারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার নিয়ত করে রেখেছেন। নির্বাচনের পরিবেশ যদি ঠিক থাকে এবং ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাহলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা করছি।

বুধবার (৭ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শুধু ঠাকুরগাঁওয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন জাতীয় বা কেন্দ্রীয় গুরুত্বের নির্বাচন—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নজর এখন ঠাকুরগাঁওয়ে, আমরা কেন্দ্র থেকে নিয়মিত সব বিষয়ে পর্যবেক্ষণ করছি। আমাদের কেন্দ্রীয় নেতারাও পর্যায়ক্রমে ঠাকুরগাঁওয়ে আসবেন। আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরা এসে তাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতজনদের কাছে দাঁড়িপাল্লার জন্য ভোট চাইবেন।’

নির্বাচনের দিন যেকোনো মূল্যে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে মাওলানা আব্দুল হালিম বলেন, ভোটাররা তাদের মূল্যবান ভোট দেবেন; কোনো অবস্থাতেই সেই ভোট যেন কেউ ছিনতাই করতে না পারে। শুধু তা-ই নয়, কেন্দ্রের ভেতরে যারা দায়িত্ব পালন করবেন, তাদেরও সজাগ থাকতে হবে, যাতে ভোট গণনায় কোনো জালিয়াতি করা না যায়। ১১ দলীয় ঐক্যের বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সেদিকে কঠোর নজর রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আবরার ফাহাদ হত্যার ৭ বছর পরও রায় কার্যকরের অপেক্ষায় পরিবার

 ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

তিন দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

শিশুরা স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া যাবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চ

 একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন জামায়াত আমীরের

আমলাতন্ত্র সংস্কারবিরোধী, আমলারা রাজনৈতিক প্রভুদের অধী‌নে চল‌তে চায়

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ